বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সওজের প্রধান প্রকৌশলী মঈনুল এখনো ক্ষমতাবান!

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫৮১৬ বার পঠিত

৫ আগস্টের আগে মহাখালীর সেতু ভবন, ঢাকা সড়ক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে এসব ঘটনার পরিকল্পনা করা হয়েছিল এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান ভূমিকা রেখেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় এসব কর্মকাণ্ড পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায় এবং এর অর্থায়নের দায়িত্ব পালন করেন মঈনুল হাসান।

২০২৪ সালের জুলাইয়ে মহাখালী এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে হামলা ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আগুন দেওয়ার ঘটনাগুলোর উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এসব নাশকতায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয় এবং এর পেছনে মঈনুল হাসানের সংশ্লিষ্টতা ছিল।

প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্যও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, আন্দোলনের দায় ছাত্র-জনতার ওপর চাপাতে সেতু ভবন, বিটিভি, মেট্রোরেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছিল। প্রতিবেদনের দাবি, ওই মামলায় মঈনুল হাসানের নাম অন্তর্ভুক্ত হয়নি, যদিও তিনি অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয় যে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও সওজে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং মঈনুল হাসান এখনো বিভিন্ন পদায়ন, বদলি ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছেন।

এছাড়া বলা হয়েছে, মঈনুল হাসান কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য এবং আইইবি নির্বাচনে কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় আওয়ামী লীগপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা, পদায়ন বাণিজ্য এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগও প্রতিবেদনে উত্থাপন করা হয়েছে।

প্রতিবেদনের শেষ অংশে দাবি করা হয়েছে, ৫ আগস্টের পর প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার নামে ৩০ জন কর্মকর্তার বিদেশযাত্রার অনুমোদনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয় এবং এ প্রক্রিয়ায় মঈনুল হাসানের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..