বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা 

মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৭৬৭ বার পঠিত
আখিনুর আক্তার স্বর্ণা --------------------------------------ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কিশোরগঞ্জের মিটামইন উপজেলার ৫নং কেওয়ারজোড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোছাঃ আখিনুর আক্তার স্বর্ণা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তিনি জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আখিনুর আক্তার স্বর্ণা বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণের মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক—এটাই আমার প্রত্যাশা। আমি কেওয়ারজোড় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই।”

এ বিষয়ে আখিনুর আক্তার স্বর্ণা বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছেন। এলাকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং যুবসমাজের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর অগ্রাধিকারমূলক পরিকল্পনার অংশ। তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষ সমানভাবে ভোগ করতে পারে, সে লক্ষ্যেই আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি একটি জনসম্পৃক্ত ও অংশগ্রহণমূলক উন্নয়ন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি কেওয়ারজোড় ইউনিয়নবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক ইউনিয়ন গঠনের লক্ষ্যে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

আখিনুর আক্তার স্বর্ণা’র সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারণা পেয়ে স্থানীয় জনগণ উচ্ছ্বাস উদ্দীপনায় মেতেছেন। ইতিমধ্যেই চায়ের দোকান, বাজার, জনবান্ধব এরিয়া ও মোড়ে মোড়ে জমায়েত হওয়া ভোটারগণ আখিনুর আক্তার স্বর্ণা এর নির্বাচনীর আলোচনা করছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, জনকল্যাণ ও উন্নয়নমুখী বিভিন্ন পরিকল্পনা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার মাধ্যমে আখিনুর আক্তার স্বর্ণা ইতোমধ্যে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর এই শুভেচ্ছা বার্তা ও উন্নয়নের অঙ্গীকার ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..