মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলার ৮ ইউনিয়ন:পাঁচটিতে আ. লীগ, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬১৯৯ বার পঠিত

চতুর্থ ধাপে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭টি ও তজুমদ্দিন উপজেলার ১টিসহ মোট ৮টি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও ৩টিতে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার (নৌকা), জসিমউদ্দিন ৮৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আল আমিন (আনারস) পেয়েছেন ৭২৫১ ভোট।
কুতুবা ইউনিয়নে নাজমুল আহাসান (নৌকা) ৭৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী কামাল (আনারস) পেয়েছেন ৫০৩৬ ভোট। দেউলা ইউনিয়নে এ. কে. এম আসাদুজ্জামান (আনারস) ৫৫৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহাজাদা তালুকদার (নৌকা) পেয়েছেন ৫১৬০ ভোট।
পক্ষিয়া ইউনিয়নে আলাউদ্দিন (চশমা) ৮৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাগর হাওলাদার (নৌকা) পেয়েছেন ২৩৭০ ভোট। টবগী ইউনিয়নে মো. জসিম উদ্দিন হাওলাদার (অটোরিকশা) ৫৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বেলায়েত হোসেন (আনারস) পেয়েছেন ৪৮৮১ ভোট।
কাচিয়া ইউনিয়নে আ. রব কাজী (নৌকা) ৭১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন নিরব মিয়া (আনারস) পেয়েছেন ৬৯৫১ ভোট।
হাসাননগর ইউনিয়নে মো. আবেদ (নৌকা) ২৭১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শিহান চৌধুরী (আনারস) পেয়েছেন ২৪৫৯ ভোট। এছাড়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. মেহেদী হাসান মিশু নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..