বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (প্রতিনিধি) কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৭৬১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্রপ কেয়ার ডিভিশনের আয়োজন ও সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী মাদ্রাসা মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। “ভূমি পুনরুদ্ধার , মরুকরণ রোধ,খরা সহনশীল এবং সবুজ পৃথিবী, সুস্থ জীবন”২০২৫ সালের থিমকে সামনে রেখে এবারের কর্মসূচির মূল স্লোগান ছিল “কুল দ্য স্কুল”।

উদ্বোধন:ক্রপ কেয়ার ডিভিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সেইলস ডেভেলপমেন্ট অফিসার রেজোওয়ান মাহমুদ রনি,সেইলস প্রোমোটার আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কর্মসূচি উদ্বোধন করা হয়।

আলোচনা সভা: শিক্ষার্থীদের সামনে গাছের উপকারিতা, জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় করনীয় বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

চারা রোপণ : ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে বিদ্যালয়ে প্রাঙ্গনে জারুল,নিম, অর্জন ও আমলকী ঔষধি চারা গাছ রোপন করা হয়।
ওই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু গাছ লাগানোর শিখিনি বরং গাছের যত্ন নেওয়ার দায়িত্ব ও বুঝতে পেরেছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্রপ কেয়ার ডিভিশন কে ধন্যবাদ জানিয়ে বলেন ‘এ ধরনের উদ্যোগ শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে’।

কুল দ্য স্কুল, পরিবেশ সুন্দর ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..