রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি, দুই পক্ষের মধ্যে উত্তেজনা একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির নেতা শেখ খায়রুল কবিরের শুভেচ্ছা মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে হামলা, অস্ত্রসহ সিএনজি আটক বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোরেলগঞ্জে ওয়ালটনের ঈদ চমক: ফ্রিজ কিনেই আরেকটি ফ্রিজ জিতে নিলেন ক্রেতা নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাক দোকানে ধাক্কা, চালক গুরুতর আহত

রাঙামাটিতে সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

রাঙামাটি প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৬২৩২ বার পঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’দলের দু’জন নিহত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দুকিলো নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গণতান্ত্রিক ইউপিডিএফের সশস্ত্র সদস্য জানং চাকমা (৩৮)। তবে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্য এ ঘটনায় নিহত হলেও তার নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন মো. মনু নামের এক যুবক। তার পায়ে দু’টি গুলি লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রূপকারী ইউনিয়নের দুকিলো এলাকায় দোকানে বসে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা চা পান করছিলেন। এ সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের দু’জন ঘটনাস্থলে মারা যান।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..