রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছের রাজত্ব, বদলাচ্ছে জেলেদের জীবন লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল বগুড়ার সান্তাহারে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা: লক্ষ্য ‘ক্যাশলেস সান্তাহার তদন্ত পূর্বক বিচারের দাবিতে বিক্ষোভ মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই মোরেলগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন হাফেজ উমর বিন মোহাম্মদ আগস্টে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যেসব সুবিধা এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড সড়কের ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন পিএইচডি ডিগ্রি অর্জন করায় নিজ কলেজে সংবর্ধিত হলেন ড. শামিমা নাসরিন

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৭৫৮ বার পঠিত
ছবি : সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। হত্যাকাণ্ডের ৪৫ বছর পর বুধবার (১৫ জুলাই) রাতে তাকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, মেজর মোজাফফর নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে বনানী ডিওএইচএস থেকে গতরাতে (১৫ জুলাই) গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরবর্তী সময়ে উচ্চ আদালতও সে রায় বহাল রাখেন। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মোজাফফর হোসেন দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেফতার এড়িয়ে যান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..