রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছের রাজত্ব, বদলাচ্ছে জেলেদের জীবন লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল বগুড়ার সান্তাহারে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা: লক্ষ্য ‘ক্যাশলেস সান্তাহার তদন্ত পূর্বক বিচারের দাবিতে বিক্ষোভ মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই মোরেলগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন হাফেজ উমর বিন মোহাম্মদ আগস্টে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যেসব সুবিধা এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড সড়কের ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন পিএইচডি ডিগ্রি অর্জন করায় নিজ কলেজে সংবর্ধিত হলেন ড. শামিমা নাসরিন

তদন্ত পূর্বক বিচারের দাবিতে বিক্ষোভ মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বত্তদের দেওয়া আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই। প্রায় ৬ লাখ টাকার ক্ষতিস্বাধন। তদন্ত পূর্বক বিচারের দাবিতে শনিবার বিকেলে স্থানীয়দের বিক্ষোভ।

জানাগেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের মধ্যেম চিংড়াখালী গ্রামে বৃহস্পতিবার দিগাতর রাত সাড়ে ১২ টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইউসুফ শেখ (৩৮) নামের এক মুদি ব্যবসায়ীর দোকানে থাকা নগদে ১ লাখ ৩৩ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ব্যবসায়ী ৬ লাখ টাকার ক্ষতি হয় বলে তিনি দাবি করেন। স্থানীয়রা ওই রাতেই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হলেও ততক্ষনে দোকানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে যায় ব্যবসায়ী। একই রাতে পাশর্^বতী আজাদ খানের খড়ের গাদা ও সড়কে থাকা একটি পিকআপ গাড়িতেও আগুন দেয় দৃর্বৃত্তরা।

নিকটস্ত ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ শেখ এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ শেখ বলেন, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে খাবার খেয়ে দোকানের পিছনে বারান্দায় নিয়মিত ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাড়ে ১২টার দিকে বিকট শব্দ শুনে ঘুম ভেঙ্গ দেখতে পায় চারদিকে আগুন জ¦লছে। তাৎক্ষনিক ডাকচিৎকার করলে স্থানীয়রা এসে পানি দিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করেও রক্ষা হয়নি। এনজিও থেকে ৩ লাখ টাকা লোন তুলে দোকানে মালামাল তোলা হয়েছিলো অবশিষ্ট ১ লাখ ৩৩ হাজার টাকা দোকানে রাখা ছিলো। তিনি ধারনা করছেন পেট্রোল বা কেরাশিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারো সাথে শত্রæতা নেই। এলাকায় ইউপি নির্বাচনে ওয়ার্ড মেম্বর প্রার্থী হতে চেয়েছি। আমি প্রশাসনের প্রতি তদন্ত পূর্বক বিচারের দাবি জানাই।

এদিকে এ ঘটনার তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসিরা। এ সময় হাবিব শেখ, দিপারী রানি, ফিরোজা বেগম, মামুন খান, হাবিব ফকির, মন্টু খান, বিপ্লব খান. দেলোয়ার শেখ বলেন, এলাকায় শান্তিপ্রিয়ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে চাই। ইউসুফ একজন নিরীহ ব্যবসায়ী দীর্ঘ ৬ বছর ধরে ব্যবসা করছেন। কারও সাথে কোন বিবাধ নেই। দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় গোটা এলাকা আতংক বিরাজ করছে।  আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত পূর্বক অপরাধীদের চিহিৃত করে দৃষ্টান্ত মূলক বিচার দাবি জানাই।

এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ মো. মাহমুদুর রহমান বলেন, আগুনের ঘটনায় ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এজাহার মূলম মামলা দায়েরের জন্য বলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..