রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছের রাজত্ব, বদলাচ্ছে জেলেদের জীবন লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল বগুড়ার সান্তাহারে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা: লক্ষ্য ‘ক্যাশলেস সান্তাহার তদন্ত পূর্বক বিচারের দাবিতে বিক্ষোভ মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই মোরেলগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন হাফেজ উমর বিন মোহাম্মদ আগস্টে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যেসব সুবিধা এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড সড়কের ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন পিএইচডি ডিগ্রি অর্জন করায় নিজ কলেজে সংবর্ধিত হলেন ড. শামিমা নাসরিন

বন্যার শঙ্কায় ৭ জেলা

মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি : সংগৃহীত

দেশে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও মারাত্মক পাহাড়ধসে সাত জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। গত তিন দিন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের সাত জেলায় বন্যার শঙ্কা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১৭ জুলাই) দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী সপ্তাহে সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে। একই সঙ্গে সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯-২৩ জুলাই) উজানের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বাড়তে পারে।

এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। কিছু স্থানে পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হবে।

এ কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

এ কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির স্থিতিশীল থাকতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..