শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

তাড়াইলে নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৮০১ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি আতহারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসায় নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের তত্ত্বাবধানে একদিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রায় ২০০ জন শিক্ষক-প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় নূরানী শিক্ষা পদ্ধতির আধুনিক ও কার্যকর পাঠদান, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সাংগঠনিক সচিব আল্লামা জমির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের যুগ্ম মহাসচিব ও পুস্তক সম্পাদক আল্লামা মীর আনিসুর রহমান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইমদাদুল উলূম জাওয়ার মাদ্রাসার পরিচালক মাওলানা আইনুল ইসলাম, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন, সেকান্দরনগর সাহেব বাড়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আবু সায়েম, তানযিমুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহকারী মহাপরিচালক মাওলানা বোরহান উদ্দিন, বোরগাঁও উম্মে সালমা (রা.) কওমি মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল গনি, জামিয়া রিয়াজুল জান্নাত মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি শহিদুল্লাহ এবং দারুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক, মাওলানা আরিফুল ইসলাম এবং শোয়েব হাসান।

এ সময় বিভিন্ন মাদ্রাসার পরিচালক, আলেম-উলামা, শিক্ষক ও গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..