রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৮০৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা করা হয়।

রবিবার (১৯ জুলাই) বিকেলে ঢাকায় আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শারমিন ইসলাম স্মৃতিকে সভাপতি এবং হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য শীর্ষ দুই পদে এসেছেন সিনিয়র সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) মোঃ তরিকুল ইসলাম ও সহ-সভাপতি মিতু আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আইএইচআরসি ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মহল সরকার। নবনির্বাচিত এই চার শীর্ষ নেতার ওপর আগামী দিনে নারায়ণগঞ্জ জেলা কমিটির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আনন্দ মহল সরকার বলেন, “মানবাধিকার রক্ষা কোনো সাধারণ কাজ নয়, এটি একটি বড় নৈতিক অঙ্গীকার। নতুন কমিটি সততার সাথে সেই দায়িত্ব পালন করবে বলে আমরা আশাবাদী।”

নবনির্বাচিত সভাপতি শারমিন ইসলাম স্মৃতি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “নারায়ণগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের আইনি ও সামাজিক অধিকার রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তৃণমূল পর্যায়ে সংগঠনের মানবিক কার্যক্রম বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি)
আগামী দিনে নারায়ণগঞ্জ জেলা কমিটির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আনন্দ মহল সরকার বলেন, “মানবাধিকার রক্ষা কোনো সাধারণ কাজ নয়, এটি একটি বড় নৈতিক অঙ্গীকার। নতুন কমিটি সততার সাথে সেই দায়িত্ব পালন করবে বলে আমরা আশাবাদী।”

নবনির্বাচিত সভাপতি শারমিন ইসলাম স্মৃতি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “নারায়ণগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের আইনি ও সামাজিক অধিকার রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তৃণমূল পর্যায়ে সংগঠনের মানবিক কার্যক্রম বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি চূড়ান্ত করে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..