শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

তাড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৭৯৫ বার পঠিত
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত করেছেন চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

বুধবার (২২ জুলাই ২০২৬) বাদ আছর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তার কবর জিয়ারত শেষে শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, শহীদ তরিকুল ইসলাম রুবেলের আত্মত্যাগ জাতির জন্য এক অনুপ্রেরণার উৎস। তার আদর্শ, ত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

জিয়ারতকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তানভীর আহমাদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আল আমিন সজিব, মোবারক হুসাইন, শরীফ ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেষে শহীদ তরিকুল ইসলাম রুবেলের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..