বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, অনুমতির অপেক্ষা রোহিঙ্গা সংকট মোকাবিলায় ১৫৫ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া নান্দাইলে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রশাসনের প্রস্তুতি সভা মোরেলগঞ্জে সদর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কুয়াকাটা মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রশাসনের প্রস্তুতি সভা

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনসার-ভিডিপি কর্মকর্তা ফারজানা আক্তার সুমী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার বক্তব্য দেন। এ ছাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কর্মকার, সদস্যসচিব অভিলাশ বর্মন এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ বাদল মৈত্র, শ্যামল পাল, রাজ কুমার সাহা মিন্টু, কানাই প্রামাণিক ও নিপেন সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এবার আদমদীঘি উপজেলায় মোট ৬৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..