ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মুশুল্লী বাজার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে, মুশুল্লী ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে মুশুল্লী ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল বাবুল, মুশুল্লী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফোরকান উদ্দিন, সদস্য সচিব ওমর ফারুক মাস্টার, তারঘাট আনছারীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, মুশুল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহসিন, সহকারী শিক্ষক শহীদুল্লাহ, মুশুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সুমন, মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রবিন, যুবদল নেতা মারুফ হাসান, মুশুল্লী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আওলাদ হোসেন সাদ্দামসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। পাশাপাশি ইভটিজিং, জুয়া ও মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উল্লেখ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্বাচিত হওয়ার পরই উপজেলা তের ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে মুশুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কয়েক দফা মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার আবারও অনুষ্ঠিত হয়। এতে সকল স্তরের লোকদের স্বতঃস্ফূর্ত অংশ ছিল। উল্লেখিত প্রতিষ্ঠানের প্রধান ব্যানার, প্লেকার্ড সহ শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। এতে বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখা ও হক ফাতেমা পাঠাগার নিজস্ব প্রতিনিধি সহ ব্যানার সজ্জিত থাকে মানব বন্ধনে।