বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, অনুমতির অপেক্ষা রোহিঙ্গা সংকট মোকাবিলায় ১৫৫ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া নান্দাইলে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রশাসনের প্রস্তুতি সভা মোরেলগঞ্জে সদর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কুয়াকাটা মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি : সংগৃহীত

‘মাদকের নেশা, মৃত্যুর পেশা মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ফ্যাসিবাদ নিষিদ্ধ সংগঠন এর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মাদকবিরোধী সচেতনতামূলক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮অক্টোবর) সকাল ১১টার দিকে ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দৈবজ্ঞহাটি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান খান কেরামত আলী, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান তারা। কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..