শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৬২১২ বার পঠিত
সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় দুই গ্রুপের সংঘর্ষে মূলকাত আলী(৫৫) নামে একজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার মিরপুর মহল্লায় নির্মাণাধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মুলাকাত আলী মিরপুর মহল্লার মৃত আবদুল আজিজের ছেলে।

স্থানীয়রা বলেন, মুলকাতা আলী গংদের সঙ্গে কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মূলকাতের ওপর হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

তিনি আরো বলেন, নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..