বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

নূপুর শর্মাকে কলকাতা পুলিশের তলব, তৃণমূল নেতার মামলা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৬২৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রসঙ্গে আজ সোমবার জিজ্ঞাসাবাদের জন্য নূপুর শর্মাকে তলবের কথা জানায় কলকাতা পুলিশ।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহাইল নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছেন। পূর্ব মেদীনিপুরের কাঁথি থানায় মামলা করেন তৃণমূল নেতা।

বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের সাবেক প্রধান নবীন জিন্দালের মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভারতের বহু এলাকায় বিক্ষোভ করছেন মুসলিমরা। ঝাড়খণ্ডে দুজন নিহত হয়েছে। ভারতজুড়ে আহত হয়েছেন অনেকেই।

এ ছাড়া আরব দেশগুলোসহ মুসলিম বিশ্বের অনেক দেশই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বক্তব্য দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..