মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক ৪ এমপির মৃত্যুতে সংসদে শোক হরিরামপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন নেই: হাইকমিশন সিলেট টেস্ট ড্র করায় সিরিজি হারল বাংলাদেশ তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠন ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু সাংসদ মো: লুৎফুল্লাহেল মাজেদের পিতার মত্যুতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’ শোক  চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

বিমান বাহিনী প্রধান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৬১১ বার পঠিত
ফাইল ছবি

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি তুরস্ক সফর শেষে সোমবার দেশে ফিরেছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের বিমান বাহিনী সদর দফতর পরিদর্শন করেন।

বিমান বাহিনী সদর দফতরে পৌঁছালে তুরস্ক বিমান বাহিনী চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সেখানে তিনি তুরস্ক বিমান বাহিনী কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি ওই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করেন। বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের সমাধিস্থল পরিদর্শন করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..