রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী বৈঠার ছন্দে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল ‘দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে রাজপথে নেমেছে ১১ দল’ ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: প্রতিমন্ত্রী শ্রমিকদের সঙ্গে মতবিনিময়: লটারিতে উপহার: সিদ্ধিরগঞ্জে ফাহিম কনস্ট্রাকশনের ব্যতিক্রমী আয়োজন মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে সীরাতুন্নবি (স.) উদযাপন ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ঋণের টাকাই কাল হলো পলাশের, দুই অবুঝ সন্তানকে কোলে নিয়েই ঘাতক স্ত্রী আদালতে

যে কারণে ফাইনালে অনুপস্থিত ছিলেন সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৪১ বার পঠিত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনেরও সভাপতি। সাফ সভাপতি হিসেবে ফাইনালে ট্রফি প্রদান করা দায়িত্বের মধ্যেই পড়ে। নেপালে অনুষ্ঠেয় সাফ নারী চ্যাম্পিয়নশিপে সালাউদ্দিন ফাইনালে অনুপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন ফাইনালে না যাওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘আমার বিমান টিকিট করাই ছিল। সাফ সভাপতি হিসেবে সেখানে আমার থাকা দরকারও ছিল। দেশের কথা চিন্তা করে আমি সেখানে যাইনি। আমি গেলে মেয়েদের উপর বাড়তি চাপ তৈরি হতো। চাপ যাতে না হয় এজন্য যাইনি।’

স্বাধীনতার আগে থেকে সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত। নিজে খেলেছেন, কোচিং করিয়েছেন। দক্ষিণ এশিয়ার সেরার স্বাদ পাননি। ২০০৮ সাল থেকে বাফুফে সভাপতি। ১৪ তম বছরে এসে মিলল সাফের শিরোপা। যা তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখছেন, ‘মেয়েদের এই সাফ জয় আমার অন্যতম ভালো মুহূর্তের একটি।’

সাফ সভাপতি হওয়ার পর থেকেই সালাউদ্দিনের স্বপ্ন ছিল নিজ হাতে বাংলাদেশকে ট্রফি দেবেন। সেই ট্রফি বাংলাদেশ পেলেও সালাউদ্দিন নিজে হাতে দিতে না পারার আফসোস রয়েছে। এই প্রসঙ্গে বলেন, ‘আমি নিজ হাতে দিতে পারলে খুব খুশি হতাম। আমি খুব বড়লোক হলে নিজে বিমান চালিয়ে সেখানে যেতাম।’ ফাইনালে কাঠমান্ডু না গেলেও তিনি নারীদের খেলা দেখেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..