শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে ধানের ট্রাক উল্টে পথচারী নিহত

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৬০১৪ বার পঠিত

পটুয়াখালীতে ধানের ট্রাক উল্টে পথচারী নাঈম সিকদার (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় পটুয়খালী-ঢাকা মহাসড়কের বদরপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে হাসিব সিকদার (১৬) নামের এক পথচারী আহত হয়।

বিকেলে পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে ধান বোঝাই করা একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজার অতিক্রমকালে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকে চাপা পড়ে পথচারী নাঈম সিকদার (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়। নাঈম মৌকরন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করে। নিহত নাঈম মৌকরন এলাকার বাসিন্দা আবদুল বারেক সিকদারের ছেলে।

পটুয়াখালী সদর থানার এসআই ফয়সাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..