বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

পটুয়াখালীতে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৬০০০ বার পঠিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালায় পটুয়াখালী জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) হলরুমে এসডিএ’র নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেনের সভাপতিত্বে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের করণীয় নিয়ে একটি সুপারিশ ও কার্যপত্র তৈরি করা হয়।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..