বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তেই অনশন করবে নতুনধারা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৭৭ বার পঠিত

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তেই অনশনে করার ঘোষণা দিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ৩ জানুয়ারি প্রেরিত বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, ফজলুল হক, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ সরকার রানা প্রমুখ ২০২৩ সালের শুরুতেই সীমান্তে হত্যার ঘঁনার তীব্র নিন্দা জানান এবং সীমান্তে সকল হত্যাকান্ডের বিচারের পাশাপাশি স্থায়ীভাবে বেসমারিক মানুষদেরকে হত্যা বন্ধের ব্যবস্থা করার জন্য দুই দেশের রাষ্ট্রিয় সর্বোচ্চ মহলের প্রতি আহবান জানান।  আগামী ১ সপ্তাহের মধ্যে যদি স্থায়ীভাবে বাংলাদেশের সীমান্তহত্যা বন্ধের ব্যবস্থা না করা হয়, তাহলে অনশনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে আবেদন করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..