বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার: এসআই ক্লোজড

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৬০৭২ বার পঠিত

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিবেদক):

বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ আসামি পালিয়ে যায়। এর ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার এসআই শহিদুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

এ দিকে হাতকড়াসহ পলাতক আসামি হাবিব বিশ্বাসকে (৬০) অবশেষে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিশা বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেন।

সোমবার দুপুরে গ্রেফতারের পর বেতাগী থানার এস.আই শহিদুল ইসলামের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি। পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এস.আই শহিদুল ইসলামকে ক্লোজ করেছে বরগুনা জেলা পুলিশ।

বেতাগী থানা পুলিশ জানায়, বেতাগীর হোসনাবাদ এলাকার সোনার বাংলা বাজারে গত সপ্তাহে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। এরপর এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হ্যান্ডকাফ ও চাবিসহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এসআই শহিদুল হ্যান্ডকাফ ও চাবিসহ গ্রেফতারকৃত আসামি হারানোর পর এলাকাবাসীর সহায়তায় আসামি ছেড়ে দেওয়ার চুক্তিতে হ্যান্ডকাফ উদ্ধার করেন। পরে ওই এলাকার স্থানীয় লোকদের বিষয়টি যেন কেউ না জানে এজন্য এক প্রকার চাপ প্রয়োগ করেন।

বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, আসামি পালিয়ে যাওয়ার ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..