শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৮৭ বার পঠিত

পটুয়াখালী দশমিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ডাঃ সামচ্ছুর নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার গোলাম সরোয়ার, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ মো.আতিকুর রহমান, দশমিনা থানা অফিসার ইনচার্জ মো.মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম জেসমিন আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, এনজিও কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিগন।

কর্মশালায় সকলে মিলে কর্মপরিকল্পনা তৈরি ও উপস্থাপনা করেন, কর্মশালায় বক্তাগন মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার বিষয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্বরোপ করেন এ ছাড়াও উম্মুক্ত আলোচনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..