বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

অধিকাংশ সচিব-মন্ত্রীই চায় না আমজনতা ভালো থাকুক : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৮৭ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অধিকাংশ সচিব-মন্ত্রীই চায় না আমজনতা ভালো থাকুক, আর এ কারণেই একের পর এক বিদ্যুৎ-তেল-গ্যাস-পানিসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের পণ্যের দাম বাড়ছে। বিদ্যুতের পর আবার গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তুতির প্রতিবাদে ১৩ জানুয়ারি বিকেল ৩ টায় চেয়ারম্যান-এর তোপখানা রোডস্থ কার্যালয়ে  অনুষ্ঠিত অনুষ্ঠিত বিক্ষোভ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বর্মন, ব্রাক্ষ্মণবাড়িয়া শাখার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবন, নয়ন আলিমুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, বিআরটিএর চেয়ারম্যান ৫২ সেবা খাতের প্রতিটিতে ফি বাড়ালেও আমরা আমজনতা নিরব, কারণ নির্মম নির্যাতন নেমে আসতে পারে প্রতিবাদ করলে, পুলিশ-প্রশাসনে কর্মরত ব্যক্তিদের সীমাহীন দুর্নীতি দেখেও কিছু বলতে পারছি না, যদি দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলে, মিথ্যে মামলায় তাকে জেল খাটতে হবে। এমন নির্মমতার বাংলাদেশ না চাইলে লোভ মোহহীন নতুনধারার রাজনীতিতে যুক্ত হতে হবে বাংলাদেশের আপামর জনসাধরণকে। যারা জোট-মহাজোট-ফ্রন্ট-মোর্চা বা মঞ্চের প্রতারকদেরকে ক্ষমতায় আসতে বা থাকতে দেখতে চান না, দয়া করে তারা রাজপথে নামুন নতুনধারার সাথে। তাতে করে কথা দিতে পারি- দেশ-সমাজ সত্যিকার্থেই ভালো থাকবে…

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..