শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

মির্জাগঞ্জে যুবতীকে ধর্ষণের চেষ্টা: ইউপি সদস্য গ্রেফতার

জিয়াউর রহমান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৬০৮০ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক যুবতীর(২৮) ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় মাসুদ খান(৩৪) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

মাসুদ খান উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে এবং সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় সুনদ্রা কালিকাপুর গ্রামের যুবতীর নিজ ঘর থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগী যুবতীর বাড়ি ও ইউপি সদস্যের বাড়ি পাশাপাশি হওয়ায় বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিত। ঘটনার সময় যুবতীর মামাতো বোনের পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিয়ে আসছে বলে ঘরের দরজায় খুলতে বলে। ঘরের দরজা খুললে ঘরে ঢুকে প্রথমে দরজা বন্ধ করে দেয় সে। কিছু বুঝে ওঠার আগে মুখ চেপে ধরে খাটের ওপর শুয়াইয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে মুখ থেকে হাত সরে গেলে ডাক চিৎকার দেই। এ সময় স্থানীয়রা এসে তাকে আমার ঘরে আটকে রেখে থানায় খবর দেয়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আটকে রেখে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। যুবতীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টা মামলার রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..