শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

যে নেতা আন্দোলনে রাজপথে থাকবে না তাকে অব্যাহতি দেয়া হবে: পটুয়াখালী জেলা বিএনপি

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০২২ বার পঠিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৩ ঘটিকায় ৪ঠা ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় সমাবেশ এর প্রস্তুতির সভা মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব, বাবু সেনাংশু সরকার কুট্টি বিশেষ বক্তা, মোস্তাক আহমেদ পিনু সদস্য, পটুয়াখালী জেলা বিএনপি, সাবেক পৌর মেয়র পটুয়াখালী। বিশেষ অতিথি জনাব দেলোয়ার হোসেন খান, সদস্য, পটুয়াখালী জেলা বিএনপি, জনাব ইমাম হোসেন নাসির, সদস্য, পটুয়াখালী জেলা বিএনপি, জনাব আহসানুল্লাহ পিন্টু সাবেক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি, জনাব অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ন আহবায়ক, উপজেলা বিএনপি,জনাব হারুন অর রশিদ মুন্সী, যুগ্ন আহবায়ক, সাবেক উপজেলা আহ্বায়ক কমিটি, গোলাম ফারুক মুন্সী সদস্য, সাবেক উপজেলা আহবায়ক কমিটি, রাশিদা খানম মঞ্জু, সভানেত্রী, মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল, সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, যে নেতা আন্দোলনে রাজপথে থাকবে না তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে, আন্দোলন করে এই সরকারকে হঠাতে হবে, তারেক জিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন ফরাজী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..