বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ করছে কমিশন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫৯৭৫ বার পঠিত

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইজ।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সাক্ষাতের শুরুতেই নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান গুয়েন লুইজ। এসময় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাকে অবহিত করেন।

জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদ জানান, কমিশনের চেয়ারম্যান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কমিশন দ্রুত আমলে নিচ্ছে বলে সাক্ষাৎকালে জাতিসংঘের সমন্বয়ককে জানিয়েছেন।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমূহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে।

মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জানতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মিজ গুয়েন লুইজ। তিনি পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি, শহরে বসবাসরত ভাসমান জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, কমিশন কর্তৃক সাম্প্রতিক কাশিমপুর কারাগার পরিদর্শন বিষয়ে কমিশন চেয়ারম্যানের সাথে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার ও জাতিসংঘ আবাসিক সমন্বয়কের কার্যালয়ের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা জাহিদ হোসেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..