বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

ধারাবাহিক বিস্ফোরণ কল-কারখানা অধিদপ্তরের ব্যর্থতার ফসল : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৫৯৯৩ বার পঠিত

সীতাকুণ্ড-সিদ্দিক বাজারসহ ধারাবাহিক বিস্ফোরণ কল-কারখানা অধিদপ্তরের ব্যর্থতার ফসল, এই দপ্তরের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্তা নামক দুর্নীদিবাজদের অপসারণ সময়ের দাবি বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি নতুনধারার পক্ষ থেকে ৮ মার্চ সিদ্দিক বাজারের ঘটে যাওয়া বিস্ফোরণ দুর্ঘটনাস্থ পরিদর্শনে গিয়ে উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মোমিন মেহেদী দুর্নীতির রাজমরাজত্ব খ্যাত রাজউক ভবনে বিশেষ অভিযানের মাধ্যমে ভয়ংকর দুর্নীতির মাধ্যমে দেয়া অনুমোদন বন্ধের সাথে সাথে বিল্ডিং কোড বর্হিভূত সকল ভবন ভাঙ্গারও দাবি জানান এবং বলেন, নীতিহীন মানুষের রাজনৈতিক-প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের কারণে মার্কেটে কারখানা, কারখানায় বাসা আর বাসায় গড়ে উঠছে ভয়ংকর সব স্থাপনা, এসব বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে এখনো যেই রাজনৈতিক কুলাঙ্গারদের একটি অংশ দোষারোপের রাজনীতি চর্চা করছে, ছাত্র-যুব-জনতা তাদেরকে কখনোই ক্ষমা করবে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..