মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

বিস্ফোরিত ভবন থেকে আরো দুই মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৫৯৭৩ বার পঠিত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া ভবনের বেজমেন্ট থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল মরদেহগুলো উদ্ধার করে।

এর মধ্যে একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪), আরেকজনের নাম রবিন হোসেন শান্ত (২০)।

বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।

নিখোঁজদের স্বজনদের সেখানে গিয়ে মরদেহ দেখে পরিচয় শনাক্ত করার অনুরোধ জানান তিনি।

দুই মরদেহ উদ্ধারের মাধ্যমে বিস্ফোরণের ঘটনায় শেখ খবর পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

ঢামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্তমা‌নে ২০ জন চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে রয়েছে। বার্ন ইউ‌নিটে রয়েছে ১১ জন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..