শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বতন্ত্র প্রার্থী হয়ে বাগেরহাট-৪ আসনে লড়বেন বিএনপি নেতা কাজী শিপন ইসলাম কোনো সংগঠনের নাম নয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: প্রশাসনের দ্বৈতনীতির অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান তাড়াইলে মাদকের সয়লাব: অনিশ্চিত হয়ে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, নিভে গেল কৃষকের প্রাণ জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার : ইসলামী আন্দোলনের মুখপাত্র টিয়াখালী কলেজে চায়না কোম্পানির দখল, ইউএনওর নির্দেশ অমান্যের অভিযোগ রাজাপুর-কাঠালিয়া আসনে সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ভালো শিশু চলচ্চিত্র নির্মাণের আহ্বান শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫৯৩৫ বার পঠিত

ভালো শিশু চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু চলচ্চিত্রে আমরা পিছিয়ে আছি। শিশুদের জন্য ভালো চলচ্চিত্র নির্মাণ করা দরকার। শিশু চলচ্চিত্র যারা করবে তাদের ভালো অনুদান দেওয়া দরকার।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এক সময় ছিল অশ্লীল সিনেমা বা শুধু অনুকরণ করা; সেগুলো না করে ভালো জিনিসটা শিক্ষা নেওয়া আর মন্দ জিনিসটাকে পরিহার করা। সমাজের জন্য কোনটা ভালো সেটা বিবেচনায় আনা। যে যখনই যে চলচ্চিত্র নির্মাণ করবেন সে বিষয়টা দেখা দরকার।

তিনি বলেন, চলচ্চিত্র এমন একটা গণমাধ্যম যা দেশের মানুষের মন-মানসিকতা আরও উন্নতমানের করে দিতে পারে।

চলচ্চিত্র নির্মাতাদের জীবনধর্মী ভালো সিনেমা তৈরির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন সিনেমা দরকার যা বাবা-মা, ভাই-বোন, সবাই মিলে দেখতে পারে।

শেখ হাসিনা বলেন, সিনেমাগুলো যেন জীবনধর্মী হয়। সেগুলো কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে। কারণ মানুষ তার জীবনের প্রতিচ্ছবি সেখান থেকে পায়। একটা সিনেমা পারে একটা মানুষের জীবন পাল্টে দিতে বা একটা সমাজকে পাল্টে দিতে। সিনেমা, নাটক সবক্ষেত্রেই কিন্তু এর একটা অবদান রয়েছে। মানুষের চিন্তাচেতনার উৎকর্ষ ঘটাতে পারে। অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে পারে।

ভালো সিনেমাগুলোর দর্শকপ্রিয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে আমাদের অনেকগুলো সিনেমা তৈরি হয়েছে যেগুলো সত্যিই আন্তর্জাতিক মানসম্পন্ন। মানুষও কিন্তু সেগুলো লুফে নিয়েছে। সেভাবে আমাদের সকলের কাজ করা দরকার।

অশ্লীলতা ও পাইরেসি বন্ধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও পাইরেসি বন্ধে একটা টাস্কফোর্স গঠন করা হচ্ছে। সেটা হলে এগুলো বন্ধ হবে।

প্রধানমন্ত্রী বলেন, অনেক কথা বলার পরও কিছু মানুষ বলে তারা কথা বলতে পারে না। অনেক সময় অনেকে কথা বলে, টকশো হয়, সারাদিন অনেক কথা। তো অনেক কথা বলার পরে কেউ কেউ বলবে আমরা কথা বলতে পারি না। অথচ বাংলাদেশে এখন ২৪৫৫ টি পত্রিকা, ১৭০ টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৪টি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে সবাইতো মন ভরে কথা বলছে। কথা বলতে পারলো না কোথায়। কে মুখটা বন্ধ করলো আমি জানি না।

শেখ হাসিনা বলেন, আমি দেখলাম ঘণ্টার পর ঘণ্টা অনেক কথা বললো, সরকারের নানা রকম সমালোচনা করলো। সব কথা শেষ করে তারপর বললো আমি কথা বলতে পারি না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..