শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

পটুয়াখালীতে আলোচিত শিবু লাল দাস অপহরন মামলার পলাতক আসামি গ্রেফতার

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৬০৭৫ বার পঠিত

পটুয়াখালীর বিশিষ্ট ব্যাবসায়ী শিবু লাল দাস অপহরনের আলোচিত মামলার পলাতক অন্যতম পরিকল্পনাকারী মতিউর রহমান হিরন মোল্লা (৪৪) কে এক বছর পর আটক করেছে পুলিশ।

হিরন মোল্লা আলোচিত মামলার প্রধান আসামি ল্যাংরা মামুনের ফুফাতো ভাই। সে হলুদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোসলেম মোল্লার ছেলে।

১১ এপ্রিল ২০২২ সালে শিবু লাল দাস অপহরনের প্রায় এক বছর পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৪-এপ্রিল-২০২৩ ইং) তারিখ বিকেল আনুমানিক ৪ টার সময় এ,এস,আই রেজাউল, এ,এস,আই রুবেল ও সঙ্গীয় ফোর্স সহ সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী সোমবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপহরন মামলার প্রধান আসামি ল্যাংরা মামুনের ফুফাতো ভাই সহযোগী আসামি মতিউর রহমান হিরন মোল্লাকে আটক করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আদালতের স্বীকারোক্তি অনুযায়ী শিবু লাল দাসকে অপহরনের অন্যতম পরিকল্পনাকারী ও সহযোগী আসামি মতিউর রহমান হিরন মোল্লাকে পুলিশ আটক করেছে। এর আগে তাকে গ্রেফতার করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার চেষ্টা অব্যাহত ছিলো।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..