বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬০২০ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

২৮ এপ্রিল রোজ শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ” বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপদ্যকে সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, মির্জাগঞ্জ উপজেলার বিশেষ কমিটি, ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে, মির্জাগঞ্জ উপজেলার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বিশেষ কমিটি, ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাকসুদুর রহমান প্রতিনিধি, উপজেলা আইনজীবী সমিতি, মির্জাগঞ্জ, পটুয়াখালীর আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদার, সাবেক সভাপতি, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, সদস্য সচিব, মির্জাগঞ্জ উপজেলা বিশেষ কমিটি, অ্যাডভোকেট এঁকে আজাদ বাপ্পি।

আরো উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির ওসি (তদন্ত) মির্জাগঞ্জ থানা, অ্যাডভোকেট এইচ, এম মোজাম্মেল হক এ. পি. পি মির্জাগঞ্জ চৌকি আদালত, পটুয়াখালী, এছাড়াও সাংবাদিক, আইনজীবী শিক্ষক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাস বলেন, ন্যায় বিচার একটি সমাজের প্রধান আকাঙ্ক্ষা, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না, সেখানে আইনের শাসন বলতে তেমন কিছুই থাকে না, গণতন্ত্র আইনের শাসন জনগণের অধিকার প্রতিষ্ঠা মৌলিক অধিকার সুচিন্তিতকরণ, সবকিছুর মূলে ন্যায়বিচার প্রতিষ্ঠা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ
স্টনো, মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আলোচনা শেষে, র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার প্রদক্ষিণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..