বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

বগুড়ায় ১৫৫ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ২

এনামুল হক রাঙ্গা (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৫৯৮৮ বার পঠিত
বগুড়ায় অবৈধভাবে সাড়ে চার হাজার কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল গুদামজাত করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
এদিন ভোর রাত তিনটার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিনভাগ গ্রামের মো. মোখলেছার রহমান দিপু (৫৫) এবং দোবাড়ীয়া গ্রামের  মো. ফেরদৌস আলম (৩৮)।
তাদের সঙ্গে আলম প্রামানিক নামে আরও একজন ব্যবসায়ী যুক্ত ছিলেন। তিনি গাবতলীর রামেশ্বপুর ইউনিয়নের বাসিন্দা। কিন্তু তিনি  পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
এরা তিনজন কমলপুর গ্রামের মীর সেমি অটো রাইস মিল এ্যান্ড কালার সার্টার মিলের গোডাউন ভাড়া নিয়ে চালের ব্যবসা করতেন।
বগুড়া সদর থানার তদন্ত (পরিদর্শক) মো. শাহিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়। খাদ্য অধিদপ্তর বিভাগের নাম সম্বলিত প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। প্রতি বস্তা ৩০ কেজি ওজন হিসেবে ১৫৫ বস্তায় মোট চার হাজার ৬৫০ কেজি চাল উদ্ধার করা হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধপন্থায় কালোবাজারে কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..