মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

তাড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৮০১ বার পঠিত
তাড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত .......................ছবি সংগৃহীত

জাতীয় সমবায় দিবসের রীতি অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। “সাম্য ও সমতায়-দেশ গড়বে সমবায়,” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

সমবায় দিবস পালন উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালী শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ, তাড়াইল এর আয়োজনে মেঘা সমবায় সমিতির সভাপতি আল আমিন রুবেল এর সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার শামছুল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিসান আলী। এছাড়াও আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সমবায়ীবৃন্দ অংশ গ্রহন করেন। উপজেলা সমবায় অফিসার সামছুল আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় বক্তারা বলেন, সমবায় শক্তি-সমবায় মুক্তি। সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। বক্তারা আরো বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে।

বক্তারা এসময় আরও বলেন, মাছের খামার, হাঁসের খামার, বিভিন্ন গবাদিপশূর খামারসহ গ্রামে-গ্রামে বহুমুখী কো-অপারেটিভ গড়ার লক্ষ্যে সমবায়ের আদর্শে দেশের উৎপাদন ব্যবস্থা তৈরি করে সাধারণ মানুষের স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নের স্বপ্ন দেখি আমরা। বর্তমানে তাড়াইল প্রায় ৭০ টি সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..