মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

চেক জালিয়াতির অভিযোগ বেতাগীর পৌর কাউন্সিলর শ্রী ঘরে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০১৪ বার পঠিত

বরগুনার বেতাগীতে চেক জালিয়াতির মামলায় এক কাউন্সিলরের ঠাঁই হয়েছে শ্রী ঘরে।

ভুয়া চেক দিয়ে গরু ক্রয় নিয়ে চেক জালিয়াতির মামলায় বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসামী নয়নকে বেতাগী পৌর এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী মো: সুজনের বাসা থেকে শনিবার বেতাগী থানা পুলিশ গ্রেফতারের পর বিকেলে বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।

স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ড থেকে পর পর দু‘বার কাউন্সিলর নির্বাচিত হন নয়ন দাস। কিন্ত গত পৌর নিবার্চনে কাউন্সিলর হিসেবে বিজয় লাভের পর তাঁর বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে স্থানীয় একাধিক লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াসহ এলাকায় নানা ধরনের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের পর সম্প্রতি লাপাত্তা হন কাউন্সিলর নয়ন দাস। পরে ওই কাউন্সিলরের বিরুদ্ধে আমলি আদালতে চেক জালিয়াাতি, অর্থ আত্মসাৎসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন বরগুনা আদালত। তারই আলোকে শনিবার বেতাগী থানা পুলিশ তাকে গ্রেফতারের পর বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি এলাকায় অবস্থান করছেন গোপন সূত্রে এমন খবর নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে বরগুনা জেল হাজতে পাঠানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..