শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

২০২৩ ডিসেম্বরে চালু হবে স্বপ্নের ট্রোরেল

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৬২৮৬ বার পঠিত

২০২২ সালে বিজয়ের মাসে মেট্রো রেল পুরোপুরি চালু করার কথা থাকলেও তা হচ্ছে না। ২০২৩ সালের ডিসেম্বর মাসে যাত্রী নিয়ে রাজধানীর আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক জুম সংবাদ সম্মেলনে জানান মেট্রো রেলের এমডি এমএন সিদ্দিক।

আগামী ১২ ডিসেম্বর আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল পরীক্ষামূলকভাবে চালানো হবে বলে জানান তিনি।

গত ২৭ আগস্ট শুক্রবার নগরীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলাচল করে। প্রথমবারের মতো নগরবাসী মুগ্ধ নয়নে তা দেখেছিল।

প্রথমবারের পরীক্ষায় মেট্রো রেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি। ঢাকার বুকে মেট্রো রেল দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে মানুষ। আশপাশের বাড়ির জানালা, বারান্দা থেকে উৎসুক মানুষ থমকে দাঁড়ায়। ওই দিন শুক্রবার রাস্তায় লোকজন কম, তার পরেও মেট্রো রেল প্রথমবারের মতো একনজর দেখা- এটা তো কম কথা নয়। রাস্তা থেকে দেখা যাচ্ছিল না, তাই আশপাশের ভবন থেকে নাগরিক শহরের মানুষ দেখে মেট্রো রেল।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছিল, এখন পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না। ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। দেশের প্রথম মেট্রো রেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।

প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন থেকে জানা যায়, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৮.৪৯ শতাংশ। ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৬.৫৬৬ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে। ১৭টি মেট্রো রেল স্টেশনের নির্মাণকাজ চলছে। দিয়াবাড়িতে ডিপোর ভেতরে রেলপথ স্থাপনের কাজ শেষ হয়েছে।

একই সঙ্গে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভায়াডাক্টের ওপরে মূল রেলপথে ১৫ দশমিক ৫০ কিলোমিটার রেলপথ স্থাপন করা হয়েছে। ১৫ কিলোমিটার বৈদ্যুতিক ওয়্যারিং শেষ হয়েছে। ইতোমধ্যে চারটি মেট্রো ট্রেন সেট ঢাকার উত্তরাস্থ ডিপোতে এসে পৌঁছেছে। এগুলোর ১৯ ধরনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেট্রো রেলের ট্রেন চালানো হবে বিদ্যুতের মাধ্যমে।

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রো রেলপথের জন্য নির্মাণ করা হচ্ছ ৯টি স্টেশন। তার মধ্যে কমপক্ষে পাঁচটি স্টেশনের মধ্যে রেলপথের ভায়াডাক্টের ওপর ট্রেন পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..