শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নিরাপদ খাদ্য নিশ্চিত করণে তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান; ৮ ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৯০০ বার পঠিত

নিরাপদ খাদ্য নিশ্চিত করণে ও তেলের বাজার নিয়ন্ত্রণে কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী ও কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

৫ মার্চ (বুধবার) বেলা ১ ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনার সময় তাড়াইল সদর বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট, ফলের দোকান, কনফেকশনারী ও তেলের দোকানে ৮ ব্যবাসীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও বাজার সাভাবিক রাখার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় অনেক দোকানে বাজার মূল্য তালিকা পাওয়া যায়নি, কয়েকটি রেস্টুরেন্টে ময়লা আবর্জনা পাওয়া যায়, কনফেকশনারী দোকানে মেয়াদ উত্তীর্ণ কেক পাওয়া যায় ও কয়েকটি ফলের দোকানে নষ্ট ফল বিক্রি ও মূল্য তালিকা পাওয়া যায়নি। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারা লঙ্ঘনে প্রাথমিক ভাবে ৮ জন ব্যবসায়ীকে ১৬ টাকা জরিমানা করি। সাথে সকল ব্যবসায়ীকে ভেজাল মুক্ত খাবার বিক্রি ও সিন্ডিকেট মুক্ত তেল বিক্রি করার নির্দেশ প্রদান করি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..