বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

শতাধিক প্রানহানির শঙ্কা যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোয়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬২২৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় টর্নেডোতে লণ্ডভণ্ড কেনটাকি অঙ্গরাজ্য। মৃতের সংখ্যা বেড়ে ১০০ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৭০ জনের মতো মারা গেছেন। বাড়ি-ঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় হয়েছে বহু মানুষের। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে কেনটাকি অঙ্গরাজ্য। সবকিছু তছনছ করে দিয়ে গেছে। ঘটনার বর্ণনা করে একজন বলেন, এটি একটি ট্রাজেডি। এই দুর্যোগে কত মানুষ প্রাণ হারিয়েছেন আর কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও ধারণার বাইরে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও প্রাণের সন্ধানে তল্লাশি চালাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা। তবে উদ্ধারকর্মী সংস্থার যন্ত্রপাতি, পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে।

কেনাটকির গভর্নর অ্যান্ডি বিশির বলেছেন, ‘টর্নেডোর আঘাতে যা ঘটেছে তা বর্ণনা করা কঠিন। এরকম দৃশ্য আমি কখনও প্রত্যক্ষ করিনি’।

আবহাওয়া বিভাগ বলছে, শীতের মৌসুমে এমন টর্নেডো অস্বাভাবিক। কেনটাকির মেফিল্ডে একটি মোমবাতি কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যের গর্ভনরের তথ্যমতে, এই মোমবাতির কারখানায় ৪০ শ্রমিক মারা গেছেন।  প্রতিবেশী রাজ্য আরকানসাসের একটি নার্সিং হোমও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইলিনয়ে একটি আমাজনে গুদাম ছয়জন শ্রমিক মারা গেছেন।

অনেকে জায়গার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ ও পানি সংকটে পড়েছে কেনটাকির হাজার হাজার অধিবাসী। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রেসিডেন্ট জো বাইডেন টর্নেডো আক্রান্ত এলাকায় সহায়তার জন্য কেন্দ্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..