বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

তালতলীতে জাতীয় পুষ্টি সপ্তাহে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৮৮৯ বার পঠিত

“শিশু থেকে বৃদ্ধ, পুষ্টিকর খাবার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা। এসময় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এইচ সোহাগ, মেডিকেল অফিসার ডা.দিদার হোসেন ও ফার্মাসিস্ট জুয়েল রানা প্রমুখ।

রাইট টু গ্রো প্রকল্পের আয়োজনে সহযোগিতায় এ আয়োজনে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জাতির ভবিষ্যৎ গড়তে হলে পুষ্টির গুরুত্ব অপরিসীম। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা ও দুগ্ধদানকারী নারীদের পুষ্টি নিশ্চিত করতে হবে। পুষ্টিহীনতা সমাজের একটি বড় চ্যালেঞ্জ,যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..