বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেড়া ভাঙার প্রতিবাদে বৃদ্ধ চাচাকে পিটিয়ে জখম

আমতলী (বরগুনা) প্রতিবেদক :
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩৪ বার পঠিত
বেড়া ভাঙার প্রতিবাদে বৃদ্ধ চাচাকে পিটিয়ে জখম ---- সংগৃহীত ছবি

ধান খেতের বেড়া ভাঙার প্রতিবাদ করায় নয়া সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এতে তার হাত ও নাকের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তালতলী উপজেলার নাইবরতবক গ্রামে।

আহত নয়া সিকদার অভিযোগ করে বলেন, নিজের ধানখেত রক্ষায় তিনি বেড়া দেন। সকালে তার ভাতিজা শাহ আলম সিকদার বেড়া ভেঙে ফেললে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলম ও তার ছেলে রাসেল সিকদার তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্বজনরা উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, বৃদ্ধের বাম হাত ও নাকের হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে শাহ আলমের বাবা আব্দুল হাই সিকদার দাবি করেন, নয়া সিকদার ও তার ছেলে উল্টো তার ছেলেকে মারধর করেছে। আহত অবস্থায় তাকেও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..