বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেতাগীতে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৬৪ বার পঠিত
বেতাগীতে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন----------------- ছবি: সংগৃহীত

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির (জিপিএসডি) পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বুধবার রাতে বেতাগী উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. সোহেল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি শামীম সিকদার, দি কান্ট্রি টুডের ‘ বেতাগী উপজেলা প্রতিনিধি মো: আরিফুর রহমান (সুজন)

সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু বলেন, “জিপিএসডি বিগত পাঁচ বছর ধরে উপকূলীয় অঞ্চলের শিশু অধিকার, শিশু সুরক্ষা এবং যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে প্রশংসনীয় কাজ করে আসছে। উপকূলের ঝুঁকিপূর্ণ মানুষের জন্য তাদের নিরলস প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

সংগঠনের সভাপতি মো. সোহেল মীর বলেন, “আমাদের এই পথচলা ছিল চ্যালেঞ্জ, সফলতা এবং মানুষের জন্য কাজ করার। গত পাঁচ বছরে আমরা অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। এটি কেবল আমাদের যাত্রার শুরু। আগামী দিনে আমরা আরও দৃঢ়ভাবে উপকূলের যুব সমাজের উন্নয়নে কাজ করে যাব।”

সংগঠনের কোষাধ্যক্ষ মো. সুমন মিয়া বলেন, “জিপিএসডি উপকূলের যুবদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
সংগঠনের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম মান্নার সঞ্চালনায় পটুয়াখালী আহবায়ক মো. আরিফ ইসলাম, সৌরভ জোমাদ্দার, আরিফ হোসেন, তৌহিদ হোসেন, বিন্তি, আমির হোসেন এবং ইমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জিপিএসডি গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিশু অধিকার, শিশু সুরক্ষা এবং যুবদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে আসছে। এই সংগঠনটি ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..