শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৩৭ বার পঠিত
কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিনজন অন্যতম আসামি কাওসার, আশীষ ও রিপন ওরফে সোহাগ কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভিকটিম পরিবারের লুন্ঠিত একটি মোবাইল সেটও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৪ জুলাই রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার তরিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ৬-৭ জনের ডাকাতদল বাড়ির বেলকনির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা-মুখ বেঁধে ফেলে। তারা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার এবং একটি স্যামসাং গ্যালাক্সি A13 মোবাইল ফোন লুন্ঠন করে। পরে বাড়ির মালিক তরিকুল ইসলামের আমেরিকান নাগরিক স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ডাকাত দলের কয়েকজন সদস্য। এ সময় পরিবারের অন্যদেরকে পাহারায় রাখে অপররা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  ভিকটিমের পরিবারকে সহযোগিতা করেন। একই দিন সকালে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কলাপাড়া থানায় ডাকাতি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ-১৪/০৭/২০২৫)।
পুলিশ সুপার পটুয়াখালী ও বরিশাল রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করে।  প্রথমে কাওসারকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে, রিপন ওরফে সোহাগকে ঢাকার দারুস সালাম এলাকার একটি বস্তি থেকে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশীষকে কলাপাড়া পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. কাওসার (২৪), পিতা-আবুল হোসেন হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন, মহিপুর, পটুয়াখালী, আশিষ গাইন (৩০), পিতা-রনজিত গাইন, কলাপাড়া পৌরসভা, পটুয়াখালী, মো. শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫), পিতা-জালাল প্যাদা, পোটকাখালী, বামনা, বরগুনা।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার রাতেই ডাকাতদল পরিকল্পনা করে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটায়।
এএসপি বাউফল সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..