শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

কুমিল্লার খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান আখন্দ আর নেই

রায়হান চৌধুরী, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩৭ বার পঠিত
কুমিল্লার খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান আখন্দ ........ছবি: সংগৃহীত

কুমিল্লার সুনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান আখন্দ (৬০) ইন্তেকাল করেছেন। বুধবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে চেম্বার শেষে কুমিল্লা ফেরার পথে লালমাই এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দুর্বৃত্তরা হেলমেট দিয়ে তাঁর গাড়ির কাচে আঘাত করলে আতঙ্কিত হয়ে তিনি ব্রেন স্ট্রোক করেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কুমিল্লা সিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডা. নাজমুল হাসান আখন্দ দীর্ঘ ৩০ বছর ধরে কুমিল্লা সিডি প্যাথ এন্ড হাসপাতালে চেম্বার করতেন। তিনি ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার কালাসোনা গ্রামে হলেও তিনি ঢাকা বাড্ডা ও কুমিল্লা বাদুরতলায় বসবাস করতেন।

তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ, রাজনৈতিক অঙ্গন, সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..