শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

নান্দাইলে খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎‎নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৮৬৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রবিবার (২১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা মোবারক হোসেন উজ্জ্বল।
‎
‎আলোচনা সভায় বক্তব্য রাখেন: ‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, ‎ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নুরু,আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শামসুল হক, যুবদল নেতা মাহমুদুল হাসান আরিফ,বিদ্যালয়ের সাবেক সদস্য হাসান মেম্বার,বর্তমান সদস্য হারুন অর রশিদ, শিক্ষক শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।
‎
‎‎বক্তারা বলেন, “খুররম খান চৌধুরী ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ ও নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী। তিনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ করে শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য এবং স্মরণীয় হয়ে থাকবে।”
‎
‎অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন সাহবে বাড়ি জামে মসজিদের ইমাম সিব্বির আহম্মেদ বাচ্চু ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..