শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, দুই ফার্মেসিকে জরিমানা

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬৪ বার পঠিত
মোরেলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান.......................ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসি ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা।

অভিযানে তপাদার মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৩৭ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় ফাহাদ মেডিকেল হল-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর পরিচ্ছন্নতা ও পরিবেশ পরিদর্শন করে ব্যবসায়ীদের সচেতনতামূলক বার্তা প্রদান করেন অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তা।

অভিযান শেষে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংক্রান্ত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিতে বাজারে অনিয়ম রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..