মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

রংপুরে মাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮১৫ বার পঠিত
রংপুরে মাকে শ্বাসরোধে হত্যা মামলায় ছেলে জামিল মিয়া .......................ছবি সংগৃহীত

রংপুরে মাকে শ্বাসরোধে হত্যা মামলায় ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামিল মিয়া রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে নিজের মাকে নৃশংসভাবে হত্যা করেন জামিল মিয়া।

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর কাকলী খাতুন নামে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ ঘটনার জন্য জামিল মিয়া নিজের মা জামিলা বেগমকেই দায়ী করেন এবং তার প্রতি ক্ষোভ জমতে থাকে। স্ত্রী চলে যাওয়ার পর মা-ছেলে একই ঘরে আলাদা খাটে থাকতেন।

ঘটনার রাতে রাত ১টার দিকে জামিল মিয়া দেখে তার মা গভীর ঘুমে আচ্ছন্ন। সুযোগ বুঝে সে বালিশ চেপে ধরে মায়ের নাক-মুখ বন্ধ করে শ্বাসরোধে হত্যা করে। এরপর হত্যার আলামত গোপন করতে বসতঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ সেখানে পুঁতে রাখে।

কয়েক দিন ধরে জামিলা বেগমকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে আসলে জামিল জানায়, তিনি জানেন না মা কোথায় গেছেন। তবে ২৪ আগস্ট জামিলের মামাতো বোন রেজিনা ঘরে প্রবেশ করে খোঁজাখুঁজি করতে গিয়ে খাটের নিচে উঁচু মাটি ও দুর্গন্ধ টের পান। পরে গ্রামবাসীর সহায়তায় মাটি খুঁড়ে দেখা যায়, সেখানেই লুকিয়ে রাখা হয়েছে জামিলা বেগমের মরদেহ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জামিলার ভাই মো. ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ (মঙ্গলবার) এই রায় ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..