বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৮১৭ বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ .....................ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা জাহান তানিয়ার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা নুহাকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা জুলেখা আফরোজ উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো. সফিউল আলম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশকে প্রধান করে গঠিত এ কমিটিকে আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, জুলেখা আফরোজ কলির মেয়ে মুনতাহা নুহা আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক আফরোজা জাহান তানিয়া দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে অকারণে গালাগাল ও নির্যাতন করে আসছেন। গত ১৯ নভেম্বর মডেল টেস্ট পরীক্ষার দিন হলে প্রবেশের আগে শিক্ষার্থী নুহাকে গালাগাল ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

শিক্ষার্থী মুনতাহা নুহা বলেন, শিক্ষিকা তানিয়া আপা প্রায়ই আমাকে গালাগাল করেন এবং মারতে উদ্যত হন। পরীক্ষার দিন হলে ঢোকার আগে গালাগাল করায় আমি ঠিকভাবে পরীক্ষা দিতে পারিনি।

শিক্ষার্থীর মা জুলেখা আফরোজ বলেন, বিদ্যালয়ে ভর্তির পর থেকেই তানিয়া আপা আমার মেয়েকে মানসিকভাবে কষ্ট দেন। গত বুধবারও পরীক্ষা শুরুর আগে আমার মেয়েকে ভয় দেখান। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওই শিক্ষিকার শাস্তি দাবি করছি।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক আফরোজা জাহান তানিয়া বলেন, আমার মেয়ে আর ওই মেয়ে একই শ্রেণিতে পড়ে। মডেল টেস্টের সময় আমার মেয়েকে সে বিরক্ত করছিল, তাই তাকে বারণ করেছি। কোনো খারাপ আচরণ করিনি।

আমতলী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ বলেন, তদন্তের দায়িত্ব পেয়েছি। যথাসময়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো. সফিউল আলম বলেন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..