বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ভোলায় ইউপি নির্বাচন: দফায় দফায় সংঘর্ষ

ভোলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬০৫৮ বার পঠিত

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও রাজাপুর ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগারহাট এলাকায় একটি জানাজায় অংশ নিতে যান। এ সময় প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলামের সমর্থকেরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে তিনিসহ অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের হাসপাতালে পাঠিয়ে বাড়ি ফেরার সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা ফের হামলা চালায়। এতে তিনি, তাঁর মেয়ে জান্নাত বেগম, ছেলে সুমনসহ আরও ১০ জন আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনা অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম বলেন, তাঁর সমর্থকেরা সকাল থেকে পশ্চিম ইলিশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পরে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে প্রচারণা চালাতে গেলে প্রতিপক্ষের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর ১৫ থেকে ২০ জন সমর্থক আহত হন।

এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অন্যদিকে, রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরী আনারস প্রতীকের প্রচার-প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমানের সমর্থকেরা হামলা চালিয়ে ১০ জনকে আহত করেন। তবে অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নাটক করে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’

এ ব্যাপারে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ সুপার, আমি ও ডিবির ওসিসহ বিপুলসংখ্যক পুলিশ বর্তমানে রাজাপুর ও ইলিশা ইউনিয়নে অবস্থান করছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..