রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প

লঞ্চ ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে বেতাগী প্রেসক্লাবের ৩ দিনের শোক

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৫৭ বার পঠিত

ঢাকা-বরগুনা- বেতাগী রুটের এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদুর্ঘটনায় ট্র্যাজেডিতে বরগুনার বেতাগী প্রেসক্লাবের ৩দিনের শোক ঘোষণা করা হয়েছে। শনিবার রাত সারে আটটায় নিহতদের স্মরণে বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করতে শোক দিবস পালনের কর্মসূচি হাতে নেওয়া হয়।

বেতাগী প্রেসক্লাবের কার্যালয় বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টুকে কালো ব্যাঁচ পড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দি কান্ট্রি টুডের সম্পাদক হেমায়েত হোসেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, অর্থ সম্পাদক আব্দুর রহিম সিকদার, সদস্য আব্দুল কাইউম সিকদার, সদস্য নিপু রানী দাস, সাংবাদিক মো. সুজন ও আরিফ সুজন।

এ সময়ে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে দোয়া পরিচালনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..