শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাল দলিলে জমি দখলের চেষ্টা, ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা; দুই আসামি কারাগারে প্রবাসীদের সেবায় নতুন যুগ: দুবাই বাংলাদেশ কনস্যুলেটে ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান ইয়াসের খান চৌধুরীর তাড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত নৌপথে টোল ও চাঁদাবাজি বন্ধ চান বাল্কহেড মালিক-শ্রমিকরা ড্রাইভারকে হ’ত্যার হুমকির অভিযোগ: একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে দাবি ড্রাইভারের আমতলীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ আদমদীঘিতে সিলগালা সার গুদাম খুলে নেওয়ার তদবির সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন কাশিমপুর এর সন্তান লিংকন ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রুবেল, সম্পাদক বাবুল

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূলের আস্থার প্রতীক সৌরভ কুমার কর্মকার

মো: মাইন, আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৭৮৩ বার পঠিত
সৌরভ কুমার কর্মকার-------------------------------------ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করার মাধ্যমে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে একজন পরিচিত ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমানে সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং সান্তাহার পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, জেল-জুলুম ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাদের দাবি, জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময়ও তিনি কারাবরণ করেন। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে আসেননি।

সমর্থকদের মতে, সৌরভ কুমার কর্মকার সবসময় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়া এবং যুবসমাজকে মাদকমুক্ত ও গঠনমূলক রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় নেতাকর্মীদের বিশ্বাস, দলের প্রতি নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগের যথাযথ মূল্যায়ন করে আগামী সান্তাহার পৌর যুবদলের কমিটিতে সৌরভ কুমার কর্মকারকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। তাদের মতে, তার মতো তৃণমূল থেকে উঠে আসা নেতাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..